• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ অভিযান, নকল তেল জব্দ

grambarta / ২২৫ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির নকল তেল জব্দ করেছে । জব্দ করা বিপুল পরিমাণ পন্য বিনস্ট করা হয়েছে। সেই সাথে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে নকল পণ্যের সরবরাহকারিকে। সোমবার (৪ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা শহরের শ্যাকড়াতলা পাড়ায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেব সহকারি পরিচালক সজল আহমেদ জানান, সদরের নীলমণিগঞ্জ বাজারে নকল প্যারাসুট তেল, জনসন ও কুমারিকা তেলসহ বিভিন্ন নকল ভেজাল পণ্য দোকানে সাপ্লাই দেয়া হচ্ছে বলে খবর পাওয়া যায়। তৎক্ষনাৎ সেখানে অভিযানে নকল ভেজাল বিভিন্ন পণ্যসহ একজনকে হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে শেকড়াতলা মোড়ে মুল ডিলার জানিফ হাসানের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের জিজ্ঞাসাবাদে সময় নকল ভেজাল পণ্য বিক্রয়ের কথা স্বীকার করেন। এই অপরাধে নকল ভেজাল পণ্যের ডিলার  জানিফ হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ৩০ হাজার  জরিমানা করা হয়। তিনি আরও জানান, জরিমানার শেষ পর্বে জব্দকৃত নকল ভেজাল প্যারাসুট তেল, জনসন ও কুমারিকা তেলসহ অন্যান্য নকল পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়। এসময় অভিযানটি সহযোগিতা করেছেন  এস আই হাসানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর