• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

grambarta / ২২২ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দামুড়হুদা উপজেলা প্রশাসন বিভিন্ন জাতীয় দিবস ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী ভূমি কমিশনার সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, সমবায় অফিসার হারুন অর রশিদ, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি রুস্তম আলী, বীরমুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ মজনুর রহমান, আছের উদ্দিন, উপজেলার সকল অফিসার বৃন্দ, সমাজসেবক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। এসময় বক্তারা বলেন, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের অহংকার। দিবসটি যথাযথভাবে উদযাপনে দামুড়হুদা উপজেলা প্রশাসন প্রতিবছরই বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। এবছরও দিবসটি পালনে প্রশাসনের ব্যাপক প্রস্ততি নিবে। এছাড়াও দিবসের সকল কর্মসূচি সুন্দর, সফল ও সার্থক করতে প্রশাসনের সকল কর্মকর্তা- কর্মচারীদের অনুরোধ জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর