• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

grambarta / ৪৬৫ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দীন মোহাম্মদ নামে আরও একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন সজীব হোসেন (৩৫)। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে আহত গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ভোর রাতের দিকে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়েন। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সজীব হোসেন মারা যান। তিনি আরও বলেন, সজীবের বাড়ি বংশাল থানার নবাব কাটারা এলাকায় এবং দীন মোহাম্মদের বাড়ি ফরিদপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে সে কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকায় থাকতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর