• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

২৪ দিনের ব্যবধানে চুয়াডাঙ্গা জেলা কারাগা‌র থেকে আ‌বার এক ক‌য়ে‌দির মৃত্যু

grambarta / ২৬৮ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় জেলা কারাগা‌রে সাজাপ্রাপ্ত আসামী দিলীপ কুমার বিশ্বাস (৪৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। ২৪ দি‌নের ব্যবধা‌নে চুয়াডাঙ্গা জেলা কারাগা‌রে আটক থাকা দু জ‌নের মৃত্যু হ‌লো। শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দিলীপ কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন আশুরহাটি গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপর‌দি‌কে গত ২১ ফে‌ব্রেয়ারী মাঝ রাতে জেলা কারাগা‌রে আটক থাকা চু‌রি মামলার হাজ‌তি ‌মিঠু মিয়া‌কে (৩০) হাসপাতালে নেওয়ার কিছুক্ষ‌ণের ম‌ধ্যে মারা যায়। চুয়াডাঙ্গা জেলা কারাগার সুত্রে জানা যায়, দিলীপ কুমার ঝিনাইদহের একটি চেক প্রতারণা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। চুয়াডাঙ্গায় আরও একটি মামলা থাকায় গত ৯ মার্চ ঝিনাইদহ জেলা কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে হস্তান্তর করা হয়। শুক্রবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিলীপ কুমার বিশ্বাস। তাৎক্ষনিক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে দিলীপ কুমারকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন বলেন, চিকিৎসকের মতে দিলীপ কুমার বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে তার মৃত্যুর সঠিক কারণ জানা জাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর