• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে আলী মুনছুর বাবু

grambarta / ২৫৬ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপজেলাজুড়ে সর্বত্র চলছে আলোচনা,তবে ভোটারসহ সাধারণ মানুষের কাছে এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বর্তমান দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৮ মে,২য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে,দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচন। এই ঘোষণার সাথে সাথে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে প্রতিদিন করেছেন তিনি কৌশল বিনিময়। দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান হিসেবে আলী মুনছুর বাবু প্রার্থিতা ঘোষণা করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু দির্ঘদিন আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন । এছাড়া তিনি রাজনীতির পাশাপাশি দামুড়হুদা উপজেলার জননন্দিত সফল একজন চেয়ারম্যান ও সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত। ইতোমধ্যে দামুড়হুদা উপজেলার সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা শুরু করেছেন তিনি । সাধারণ মানুষের তথ্যমতে জানাযায়,তিনি দামুড়হুদা উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল-জলেজ, রাস্তা-ঘাট, ব্রীজ, কালভাট সহ সামাজিক উন্নয়ন করে নজীর বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের সদাহাস্যজ্বল ও একজন কর্মীবান্ধব নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী মুনসুর বাবু বলেন, আমি দামুড়হুদা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। তিনি আরো বলেন,সাধারণ মানুষের ভোটে আমি গতবার নির্বাচিত হয়েছিলাম এবারও দলমত নির্বিশেষ সকলের সাড়া পেয়েই প্রচার প্রচারণায় নেমেছি। যদি নির্বাচনে আল্লাহ পাক আমাকে জয়ী করেন,তাহলে এলাকার চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। জনগণের পাশে থেকে দামুড়হুদা উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে যা যা করার দরকার,তা করার চেষ্টা করবো ইনশা’আল্লাহ। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর