• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের পাওয়ার ট্রান্সফরমারে আগুন

grambarta / ২৩০ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে পাওয়ার ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার ২৫ এপ্রিল বিকেল সাড়ে চারটার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় বিকেল সাড়ে চারটার সময় কোনাবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ১০ মেগাওয়াট ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে চারিদিকে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন আতঙ্কে দিক বেদিক ছোটাছুটি করতে শুরু করে। বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। সরেজমিনে গিয়ে দেখা যায় পাশের বিল্ডিং এর ৭ তলার ট্যাংকি থেকে পানি ছিটানো হচ্ছে আগুন নিয়ন্ত্রণে।কোনাবাড়ী জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মোঃ কামাল হোসেন বলেন এটি ১০ মেগাওয়াট পাওয়ার ট্রান্সফরমার। এখান থেকে শুধু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছাপলাই দেওয়া হয়। তিনি আরো বলেন, লোডশেডিং এর কারণে আমরা হাফ মেগাওয়াটে সার্ভিস দিচ্ছিলাম। সম্ভবত অতিরিক্ত গরমের কারণে শর্ট সার্কটি থেকে আগুনের সূত্র পাত। তবে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না বলে জানান ওই কর্মকর্তা।কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস এর টিম লিডার আশরাফ উদ্দিন বলেন,খবর পেয়ে আমাদের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি আরো বলেন,প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর