• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অভিযান : ১০ কেজি গাঁজা সহ আটক-২

grambarta / ২২৮ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। ৩ মে শুক্রবার রাত ১১ টার দিকে দর্শনা থানাধীন রামনগর মাঠপাড়া মোড়স্থ (বটতলা) জনৈক আমিরুলের মুদিখানার দোকানের সামনে রামনগর টু পরানপুরগামী পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এসআই মুহিদ হাসান, এসআই ভবতোষ রায়, এএসআই শ্রী রমেন কুমার সরকার, এএসআই মোঃ মামুনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন রামনগর মাঠপাড়া মোড়স্থ (বটতলা) জনৈক আমিরুলের মুদিখানার দোকানের সামনে রামনগর টু পরানপুরগামী পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় ফরিদপুর জেলার কোতোয়ালি থানার করিমপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে মোঃ বাবু শেখ (২৮) ও একই গ্রামের চান মিয়া ব্যাপারীর ছেলে মোঃ হাসান ব্যাপারী কে (২৫) তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা। যার মূল্য অনুমান-৩,০০,০০০/- (তিন লক্ষ)টাকা ও মাদক বহনকারী প্রাইভেটকার। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর