• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

জীবননগরে অগ্নিসংযোগের মূল আসামী সহযোগীসহ গ্রেফতার, আলামত উদ্ধার

grambarta / ২৪০ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : জীবননগরে অগ্নিসংযোগের মূল আসামী সহযোগীসহ গ্রেফতার ও আলামত উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। ১৬ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জীবননগর থানাধীন শিয়ালমারী পশুহাট এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামীদের আটক করা হয়। সূত্রে জানাগেছে, গত ১৫ মে জীবননগর থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন কাঠপট্টিতে রাত আনুমানিক ১ টার দিকে আকস্মিক আগুন লাগে। আগুন লাগার সংবাদ পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে পরবর্তীতে দর্শনা ফায়ার সার্ভিস ও মহেশপুর ফায়ার সার্ভিস ও জীবননগর থানা টহল পুলিশের যৌথ প্রচেষ্টায় আনুমানিক ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ভয়াবহ অগ্নিকান্ডে ০৬ (ছয়)টি ছোট বড় কাঠের ফার্নিচারের দোকান পুড়ে যায়। উক্ত অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতির পরিমান আনুমানিক ১,০০,০০,০০০/-(এক কোটি) টাকা। বর্ণিত ঘটনার বিষয়ে জীবননগর থানায় এসে বাদী মোঃ শহিদ(৪০), পিতা-মৃত ওসমান গণি,সাং-বাঁকা আশতলাপাড়া,থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গার কর্তৃক দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জীবননগর থানার মামলা নং-০৮ তারিখ ১৬ মে ২০২৪ ধারা-৪৩৬ পেনাল কোড রুজু করা হয়। এরিধারাবাহিকতায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামী গ্রেফতারের জন্য কিছু কৌশল জীবননগর থানার অফিসারদের নির্দেশনা অবলম্বনের পরামর্শ দেন। জীবননগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ একরামুল হোসাইন, এসআই দিপু মন্ডল সহ জীবননগর থানা পুলিশের চৌকস টিম ঘটনার পরপরই জীবননগর পৌরসভা বাজারস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ পূর্বক ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত আসামী গ্রেফতারের জন্য জীবননগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। সিসি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ মে ২০২৪ সকাল ১১:৩০ ঘটিকায় জীবননগর থানাধীন শিয়ালমারী পশুহাট এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত জীবননগর উপজেলার একতারপুর গ্রামের রমজান আলীর ছেলে সোনা মিয়া (২৫) ও জীবননগর বসতীপাড়ার খেজমত আলীর ছেলে শামীম হোসেন কে (২৯) সনাক্ত পূর্বক গ্রেফতার করেন। আসামীদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার বিষয়ে জড়িত মর্মে স্বীকার করে। অগ্নিকান্ডের ঘটনায় ব্যবহৃত ১নং আসামীর একটি হিরো-১০০ সিসির মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার রেজিষ্ট্রেশন নাম্বার চুয়াডাঙ্গা-হ-১৪-৬১৩০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর