• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

আকন্দবাড়ীয়া শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে কম্পিউটার চুরি : অভিযোগের ২ ঘন্টার মধ্যে চোর আটক, মালামার উদ্ধার

grambarta / ৩০৬ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দর্শনা আকন্দবাড়ীয়া শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে কলেজের অধ্যক্ষ আল মামুন। অভিযোগের ২ ঘন্টার মধ্যে মালামার উদ্ধার সহ চোর আটক করেছে দর্শনা থানা পুলিশ। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া (তেল পাম্প সংলগ্ন) শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে গত ৩০ মে দুপুর ১ টা থেকে ৩১ মে সকাল ১০ ঘটিকার মধ্যে যে কোনো সময় শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ এর অফিস রুমের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোর/চোরেরা ১ (এক) টি SkyView কম্পিউটার পিসি, যাহার মূল্য-৩০ হাজার টাকা ও ১ (এক) টি LG কম্পিউটার মনিটর, যাহার মূল্য-১২ হাজার টাকা, সর্বমোট-৪২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এবিষয়ে কলেজের অধ্যক্ষ আল মামুন দর্শনা থানায় একটি লিখত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার সাথে সাথে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা’র তত্ত্বাবধানে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ শামিম রেজা সহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ৪ জুন দুপুর ৩ ঘটিকার সময় জেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া (তেল পাম্প সংলগ্ন) গ্রামস্থ মৃত্যু ফরজ আলীর ছেলে মোঃ শাওন হোসেন @ সোহান হোসেন (২৮) আটক করে পুলিশ। এসময় তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া ১ (এক) টি SkyView কম্পিউটার পিসি ও ১ (এক) টি LG কম্পিউটার মনিটর। বর্নিত ঘটনায় দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর