• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

টঙ্গীতে নারী উদ্যোক্তা ও মহিলা আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

grambarta / ২১৫ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীতে নারী উদ্যোক্তা ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে নারী উদ্যোক্তা ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান কে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে। রবিবার ৭ জুলাই দুপুরে টঙ্গী বাজারে অবস্থিত গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী, বিশিষ্ট নারী উদ্যোক্তা মোসাঃ পারুল খানের সভাপতিত্বে নারী উদ্যোক্তা ও মহিলা আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মোসাঃ নীলিমা আক্তার লিলি, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোসাঃ শিরিন সহিদ, এডঃ আম্বিয়া আফরোজা রত্না, ৪৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ শাহিদা বেগম, ৫৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ শিউলী আক্তার, ৪৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলী আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তা ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর