• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টায়, বিজিবি’র হাতে প্রজন্ম লীগের দুই নেতা আটক

grambarta / ২১৫ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা কালে টহল বিজিবির হাতে কুষ্টিয়া ও রাজশাহী আওয়ামী প্রজন্ম লীগের দু’ নেতা আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, অসংখ্য দলীয় সীল ও দলীয় প্যাডসহ সার্টিফিকেট উদ্ধার করা হয়। ১৮ আগস্ট রোববার দুপুর ২ টায় দর্শনার জয়নগর সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের সামনে দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে মোঃ বুলবুল আহমেদ (৩৮) ও রাজশাহী জেলার বাগমারা উপজেলার খাজুরা গ্রামের মনির হকের ছেলে মোঃ ফজলুলু হক (৩৫)।এসময় দর্শনা বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লামি করে একটি ল্যাপটপ, অসংখ্য দলীয় সীল ও প্যাডসহ সার্টিফিকেট উদ্ধার করে। এরা আওয়ামী প্রজন্ম লীগের নেতা বলে বিজিবির কাছে জানিয়েছেন। বিকালে দুজনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে বলে দর্শনা থানার অফিসার ইনচার্জ শ্রী বিপ্লব কুমার সাহা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর