• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

বারিধারা আত্মীয়র বাসা থেকে আটক হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি 

grambarta / ১৮৯ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, দীপু মনিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে গত ১৫ আগস্ট মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। তাদের সবাই একই রাজনৈতিক আদর্শের নেতাকর্মী। ফরিদ আহমেদ মানিকের ওই ভবনের ম্যানেজার মো. সেলিম মিয়া চাঁদপুর মডেল থানায় এ মামলা করেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মুহসীন আলম এ তথ্য নিশ্চিত করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় শত শত আওয়ামী লীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রসহ শেখ ফরিদ আহমেদ মানিকের মুনিরা ভবনে হামলা চালায়, মালামাল লুটপাট, ভাঙচুর করে ও ভবনে অগ্নিসংযোগ করে এবং তার দলীয় অফিসও ভাঙচুর করে। সে সময় শেখ ফরিদ আহমেদ মানিক চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর