• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

বোয়ালমারীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো যুবক

grambarta / ২২৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের বোয়ালমারীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো এক যুবক। নিহত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (২৮)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের নুরু মোল্যার ছেলে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের  রাস্তা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,  নিহত মিজানুর রহমান দেড় মাস আগে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মো. মজিবুর মোল্যা ওরফে মজি কানার দ্বিতীয় মেয়েকে বিয়ে করেন। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে শ্বশুর বাড়ি দুপুরের খাবার খেয়ে বেলা সাড়ে তিনটার দিকে রূপাপাত বাজারের উদ্দেশ্যে বের হয়ে খুন হয় সে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধরনা শ্বশুরবাড়ির লোকজনের হাতে খুন হতে পারে সে। পুলিশ এখনও হত্যার রহস্য উদঘাটন করতে পারে নাই। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন – খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর