• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

ঢাকাসহ ২৫ জেলার পুলিশ সুপার বদলি

grambarta / ১৮৭ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আ. লীগ সরকারের পতনের পর থেকেই পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি এবং রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয় তাদের। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ। বদলি করা কর্মকর্তাদের মধ্যে মো. আকরামুল হোসেনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মোহা. মেহেদী হাসানকে রেলওয়ে পুলিশে, আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে, মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হককে নৌ পুলিশে, মুহাম্মদ রাশিদুল হককে সিআইডিতে, মোহাম্মদ নূরে আলমকে ময়মনসিংহের ডিআইজির কার্যালয়ে, মো. মনজুর রহমানকে নোয়াখালীর পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সুপারের লিমাইডিতে, মো. মাহিদুজ্জামানকে হবিগঞ্জের পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. আসাদুজ্জামানকে রাজশাহীর সারদায়, গোলাম মোস্তফা রাসেলকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, কাজী শফিকুল আলমকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ ডিআইজিতে, মাছুম আহাম্মদ ভুঞাকে রাজশাহী রেঞ্জ ডিআইজিতে, মো. সাইদুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজিতে, আব্দুল মান্নানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. আজিম-উল-আহসানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. সাইফুর রহমানকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. আ. আহাদকে সারদা, রাজশাহীতে, মো. শাহজাহানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. গোলাম সবুরকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. মাসুদ আলমকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মোহাম্মদ আসলাম খানকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর