• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের জন্য সাহায্য চেয়েছেন সাহায্য চাইলেন সমন্বয়ক হাসনাত

grambarta / ১৮০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের জন্য সাহায্য চেয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৮ আগস্ট) রাতে ফেসবুকে এক পোস্টে এক পোস্টে তিনি সাহায্যের আবেদন জানান। তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে আমরা ক্রাউড ফান্ডিং করলেও বিপ্লবে আহত ও শহীদদের জন্য সরাসরি কোনো ফান্ড গঠন করিনি সংগত কারণেই। আমরা আগেও বলেছি সমন্বয়ক পরিচয়ে কেউ যেন টাকা কালেকশন না করে কিংবা আপনারাও শুধু সমন্বয়ক পরিচয়ে কাউকে টাকা না দেন। মিথ্যা মামলা, চাঁদাবাজি ও টোল আদায় নিয়ে সারজিসের বার্তা হাসনাত বলেন, যারা আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে এ মুহূর্তে অর্থ সহায়তা করতে চান, তারা চেষ্টা করুন সরাসরি পেশেন্টদের কাছেই সহায়তা পৌঁছানোর। বিশ্বাস করুন, তাদের অনেক সহায়তা প্রয়োজন। বিভিন্ন এনজিও লিস্ট করে কাজ করছে, তাদের মাধ্যম ব্যবহার করতে পারেন। তিনি বলেন, কেউ একান্তই যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কারও সাহায্য চান, তবে ছোট ভাই তারেকের নেতৃত্বে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। তারা সরাসরি পেশেন্টদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে। টাকাটা আপনারা সরাসরি পেশেন্টদের কাছেই পৌঁছে দেবেন। এ সময় তিনি একাধিক নম্বর যোগ করেন। এগুলোর একটি হলো ডোনারদের যোগাযোগের জন্য হটলাইন নাম্বার : 01303380389. আর যে কোনো জরুরি সহায়তার জন্য হটলাইন নাম্বার 01400728080, 01818279217


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর