• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

টিপু মুনশির ৮ দিনের রিমান্ড আবেদন

grambarta / ১৭৯ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

নিউজ ডেক্স : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ৮ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাড্ডা থানার পুলিশ এ রিমান্ড আবেদন করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এ রিমান্ড শুনানি হবে। টিপু মুনশিকে রাখা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য জানান। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে টিপু মুনশিকে। তাকে আদালতে তোলা হবে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গুলশান-১-এর ১২৩ নম্বর রোডের এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে টিপু মুনশিকে আটক করে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় ঢাকার বাইরে গাজীপুর ও রংপুরে হত্যা মামলা রয়েছে টিপু মুনশির বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর