• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

বিএম কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে হল থেকে বহিষ্কার

grambarta / ১৯৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাঁজা সেবনের দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান। শাহাবুদ্দিন অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও অশ্বিনী কুমার ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫নং কক্ষে থাকতেন। জানা গেছে, শাহাবুদ্দিনের বিরুদ্ধে ছাত্রাবাসের অর্ধশতাধিক ছাত্র লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ ঘটনায় সোমবার তার ছাত্রাবাসের সিট বাতিল করা হয়। শিক্ষার্থীদের অভিযোগে উল্লেখ করা হয়, ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫নং কক্ষে শাহাবুদ্দিন মিয়া নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করেন। অন্য ছাত্ররা নিষেধ করলে তাদের সঙ্গে উগ্র আচরণ করেন। মাদকমুক্ত ছাত্রাবাসে শাহাবুদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কারের আবেদন করা হয়। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান বলেন, গত ৭ সেপ্টেম্বর দেওয়া সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ছাত্রাবাসের ওই কক্ষে অভিযান চালানো হয়। এ সময় শাহাবুদ্দিন মিয়ার অপরাধের বিষয়টি প্রমাণিত হয়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জানতে শাহাবুদ্দিন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের অপর দুই সমন্বয়ক হাসান রাজু ও সাব্বির আহমেদ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর