• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে পিতা কতৃক মেয়েকে ধর্ষণের অপচেষ্টা, গ্রাম্য সালিশে বাবা গ্রামছাড়া

grambarta / ২১৩ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দোস্ত গ্রামের মজিবপাড়ায় ৬ বছরের মেয়েকে ধর্ষণের অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে গ্রাম্য সালিশে পিতা ফরাদ হোসেনকে নাকে ক্ষত দিয়ে গ্রাম ছাড়া করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। সালিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের মজিবপাড়ায় সুরুজ মোল্লার ছেলে ফরহাদ হোসেন এক সপ্তাহ আগে রাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় নিজ মেয়েকে ধর্ষণের অপচেষ্টা চালায় বলে তার স্ত্রী অভিযোগ তোলেন। পরদিন সকালে ফরাদের স্ত্রী বিষয়টি গ্রামের মাতব্বরদের জানিয়ে তার বাবার বাড়ি চলে যান। মেয়ের সাথে এহন আচরণ ভালোভাবে নেয়নি মা। সিদ্ধান্ত নেয় ফরহাদের সাথে আর সংসার করবেন না। প্রথম দফার গ্রাম্য সালিশে ফরাদকে ১ লাখ টাকা জরিমানা এবং একটি গরু এবং একটি ছাগলের বিনিময়ে ফরহাদের স্ত্রী তালাক নেন। পরে গত বুধবার রাতে গ্রাম্য সালিশে এমন জঘন্য অপরাধের জন্য ফরাদকে নাকে ক্ষত এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত দেন মালেক মেম্বারের নেতৃত্বাধীন সালিশকারীরা। ফরাদ ও তার স্ত্রী গ্রাম ছেড়ে চলে যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনার কাছ থেকেই শুনলাম বিষয়টি। যেহেতু এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি তাই জানা ছিল না। আমি খোঁজ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর