• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরে বাসচাপায় নারী নিহত, বাসে আগুন

grambarta / ১৯৯ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় জেরে উজান ভাটি পরিবহনের বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার পৌঁছালে অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত ও অজ্ঞাত একজন আহত হয়। পরে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সড়কে যান চলাচল বন্ধ থাকার পর চালু হয়েছে, কিন্তু ধীর গতি রয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। গাছা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাসচাপায় এক নারী নিহতের জেরে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে সড়কে সাময়িক যান চলাচল বিঘ্নিত হয়। তবে বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নারীর পরিচয় শনাক্তসহ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর