• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক

grambarta / ২০৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাই রাজা মিয়া (২৫) এবং শাশুড়ি চায়না খাতুন (৩৭) কে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে ফেনসিডিলসহ আটক করে যৌথবাহিনী। আটক চায়না খাতুন দর্শনা পৌরসভাধীন মোহাম্মদপুর এলাকার মাদক কারবারি আরিফের স্ত্রী এবং রাজা মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা)এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। অভিযান সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়ি থেকে ২৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ চায়না খাতুন এবং তার জামাই রাজা মিয়াকে আটক করে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর