• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

নাটোরে বিপুল পরিমাণ জাল নোট সহ পাঁচজন আটক

grambarta / ১৬৫ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নাটোর প্রতিনিধি : নাটোরে নয় লক্ষ তেতাল্লিশ হাজার টাকা জাল নোট সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। ২৩ নভেম্বর শনিবার বেলা পৌনে দুইটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের শুভেচ্ছা ব্রিট ফিল্ডের সামনে থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুসল মাদ্রাসা গ্রামের আরিফ হাওলাদার ৪০,বাগেরহাট জেলার চিতলমারী থানার শিবপুর গ্রামের মৃত ফাহাম শেখের ছেলে আরিফ হোসেন ৪৭ ,পটুয়াখালী জেলা সদরের বোতলবুনিয়া গ্রামের আমজাদ আলী খানের ছেলে মোস্তফা খান ৪৩, ঝালকাঠি জেলার রাজাপুর থানার কেওয়াটা গ্রামের হানিফ হাওলাদার ছেলে রফিকুল ইসলাম ৪০ এবং একই এলাকার কেউতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফেরদৌস ৩০। আজ বেলা তিনটায় নাটোর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মারফত হোসাইন এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান গোপন সূত্রে সংবাদ পেয়ে নাটোর থানা পুলিশের একটি টিম রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস মোহাম্মদ পরিবহনকে শুভেচ্ছা ব্রিক ফিল্ডের সামনে থামায় এবং তল্লাশি চালায়। এ সময় নয় লক্ষ ৪৩ হাজার জাল টাকা সহ উল্লেখিত পাঁচজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গেছে তারা রংপুর থেকে এই জাল টাকা দিয়ে আলু কেনার জন্য যাচ্ছিলেন। এই ঘটনার সাথে আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর