• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

কুষ্টিয়ায় শীতের শুরুতেই আশা সংস্থার পক্ষ থেকে ৫ শতাধীক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ 

grambarta / ১৭০ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় শীতের তীব্রতার শুরুতেই অসহায় শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করেছে বেসরকারি সংস্থা আশা। রোববার ২৪ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় আত্মনির্ভরশীল প্রতিষ্ঠান ‘আশা’ সংস্থা নিজস্ব অর্থায়নে ৫ শতাধীক শীতবস্ত্র কম্বল কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের হাতে তুলে দেন আশা’র কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমান। ভ্যানে করে কম্বল নিয়ে এসে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এই কম্বল জেলার অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করবেন জেলা প্রশাসক। আশা’র পক্ষ থেকে মিজানুর রহমান বলেন, সুষ্ঠু বিতরনের জন্যই প্রতিবছর আশা জেলা প্রশাসকের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেয়। আগামীতেও এই কার্যক্রম চালিয়ে যাবে আশা। এসময় অসহায় মানুষ যেন শীতে কষ্ট না করে সে জন্য আশা’র মত অন্য সামর্থবানদেরও এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক। এসময় আশার কুষ্টিয়া সদর জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মাহফুজ আলম, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল করিম, কুষ্টিয়া সদরের এসই রাসেল রানা, কুষ্টিয়া সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাবুল হোসেন, কুষ্টিয়া সদর-২ ব্রাঞ্চের ম্যানেজার আরব আলী ও কুষ্টিয়া সদর-১ এর সহকারি সিনিয়র ম্যানেজার তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর