• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জননীর আত্মহত্যা

grambarta / ১৭৩ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের ২ সন্তানের জননীর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর ঘোনটোলা গ্রামের ফিটু আলীর স্ত্রী ও টিকোরী নতুন বাজার এলাকার মৃত আব্দুল মালেকের মেয়ে মৌসুমী বেগম(২৬)। মৃত মৌসুমীর মা রেবিনা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ের সাথে বিয়ে হওয়ার পর থেকে পারিবারিক ঝাগড়া বিবাদ লেগেই থাকে। আমার মেয়ে জামাই ফিটু পরকীয়ায় লিপ্ত হওয়ায় কারণে আমার মেয়ে নির্যাতন করতে থাকে। এরই জেরে এক বছর আগে আমার মেয়ে আমার বাড়িতে চলে আসলে, অনেক বুঝিয়ে তাকে আবার স্বামীর বাড়ি পাঠায়। কিন্তু আমার মেয়েকে তারা বাঁচতে দিলো না। আমি আমার মেয়ের হত্যাকারির বিচার চাই। এব্যাপার মৌসুমী বেগমের স্বামী ফিটু আলী পলাতক থাকায় তার সাথে ও তাঁর পরিবারের কোন সদস্যের সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি। এব্যাপারে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা) সতত্যা নিশ্চিত করে বলেন, মৌসুমী নামে এই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এক বছর আগে তাদের পারিবারিক কলহের সালিসি করা হয়। এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর ঘোনটোলা গ্রামে একজন গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর