• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

সিংড়া শহর পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের ডাস্টবিন বিতরণ

grambarta / ১৯৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া পৌর এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সিংড়া পৌরসভার মাদ্রাসা মোড়ে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।জানা যায়, পৌরসভার ১২টি ওয়ার্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি প্রতিষ্ঠান এবং পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন বসানো হবে। পৌর শহরের নাগরিকদের উদ্দেশ্যে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এই শহর আপনাদের। এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে। পৌরসভার ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষায় এসব ময়লার ঝুড়ি (ডাস্টবিন) সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়েছে। এসময় পৌরসভার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, প্রধান সহকারী জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, পৌরসভার সিআই শহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর