• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অভিযানে ১০ কেজি ভারতীয় দানাদার রুপা আটক

grambarta / ১৯২ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র ইছাখালি বিওপি চোরাকারবারি অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় দানাদার রুপা আটক করেছে। বৃহস্পতিবার ২৮ নভেম্বর ১২২/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছাখালি গ্রামের বটতলা নামক স্থান থেকে এই দানাদার রোপা উদ্ধার করা হয়। সূত্রে জানাগেছে, চোরাকারবারী কর্তৃক মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার অন্তর্গত ইছাখালি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে রুপা পাচার করা হবে মর্মে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ হায়দার আলী এবং ইছাখালি বিওপি কমান্ডার সুবেদার মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ১২২/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছাখালি গ্রামের বটতলা নামক স্থানে এ্যাম্বুশ করে। সময় আনুমানিক দুপুর ২ টার দিকে একজন চোরাকারবারী ভারত হতে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে। টহল দলের ধাওয়া খেয়ে উক্ত চোরাকারবারী তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগটি বাংলাদেশের পার্শ্বে আখক্ষেতের মধ্যে ফেলে দিয়ে ভারতীয় ভূখন্ডে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ জব্দ করতে সক্ষম হয়। টহলদল ব্যাগটির ভিতর হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট হতে ১০ কেজি ভারতীয় দানাদার রুপা আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে সুবেদার মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করতঃ আটককৃত ভারতীয় দানাদার রুপা মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর