• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

নাটোর চিনিকলে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে ৪১ তম আখ মাড়াই মৌসুম শুরু

grambarta / ১৬৮ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নাটোর প্রতিনিধি : ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে নাটোর চিনিকলের ২০২৪-২৫ মৌসুমে ৪১ তম আখ মাড়াই কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার(২৯ নভেম্বর) বিকেলে নাটোর চিনিকলের কেইন ক্রেরিয়ারে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্ধোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উপসচিব পরিচালক (অর্থ) মো. আবুল কালাম আজাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, জেলা জামায়াতের আমীর ডা. মীর নূরুল ইসলাম, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, বিএনপির নেতা হাবিবুর ইসলাম হেলাল, আবু রায়হান ভুলু প্রমুখ। এছাড়াও কর্মকতা, সিবিএ নেতৃবৃন্দ ও আখ চাষীরা উপস্থিত ছিলেন। নাটোর চিনিকল সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ মৌসুমে ৬০ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৭০ ভাগ। নাটোর চিনিকলের আটটি সাবজোনের ৪৮ কেন্দ্রের অধীনে আখ সরবারহ করা হবে। এর আগে সাবজোনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত আখ চিনিকলে সরবারহ জন্য প্রচার-প্রচারণা চালানো হয়। গত ২০২৩-২৪ মৌসুমে ৫৪ কার্যদিবস নিয়ে ৭৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ৫২ কার্যদিবসে চিনিকল ৪ হাজার ৮৫০ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২১৪ মেট্রিকটন চিনি উৎপাদন করে নাটোর চিনিকল। চিনি আহরণের হার ধরা ৬.৫০ ভাগ ধরা হলেও তা অর্জন হয় ৪.৬০ ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর