• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

গাজীপুরের আতঙ্কের মূর্তিমান শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামু ডিবি পুলিশের হাতে আটক

grambarta / ১৬৫ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী আতঙ্কের মূর্তিমান হিসেবে পরিচিত কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ২ ডিসেম্বর ভোর চারটার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে গ্রেফতার করে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত কামরুল ইসলাম কামু টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪ নম্বর ব্লকের তমিজ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার দুপুরে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গাজীপুরের টঙ্গীতে ফেরেন ২৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম ওরফে কামু। টঙ্গীতে ফিরেই তিনি এরশাদনগর এলাকাসহ পুরো টঙ্গীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে নেন। নিজ নামেই গড়ে তোলেন সন্ত্রাসী ‘কামু বাহিনী’র ত্রাসের রাজত্ব। এলাকার বাসিন্দাদের কাছে আতঙ্কের  প্রতিশব্দ ছিল কামু। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি, বিস্ফোরক দ্রব্য আইনে দুটি, জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা, চাঁদাবাজি ঘটনায় একটি ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে একটি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে। গাজীপুর মহানগরী দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. আকবর আলী মুন্সি বলেন, সোমবার ভোরে কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেফতার শেষে গোয়েন্দা পুলিশের কার্যালয় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে টঙ্গী পূর্ব থানার মামলা নম্বর-২০ তারিখ ১৬ নভেম্বর ২০২৪ ইং এর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর