• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

দর্শনা জয়নগর সিমা‌ন্তে বি‌জি‌বি-‌বিএসএ‌ফের পতাকা বৈঠক : ভারতীয় নাগ‌রিকের লাশ হস্তান্তর

grambarta / ২৮১ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দর্শনায় জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে অজাত মন্ডল নামের ভারতীয় এক নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের ভারত-বাংলাশে শূন্য রেখায় ৭৬ নং মেইন পিলারের অদূরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নিহত অজাত মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার পদ্মমালা গ্রামের মৃত ইমান মণ্ডলের ছেলে। তার পাসপোর্ট নম্বর আর-৫৮৯০২৩০। জানাগেছে, অজাত মণ্ডল তার স্ত্রী আবেদা মণ্ডলকে সা‌থে নিয়ে গত ১৯ নভেম্বর বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলা‌দে‌শে মেহেরপুর জেলার মুজিবনগরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। গত ২৯ নভেম্বর রাত পৌনে ২টার দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া চি‌কিৎসার জন্য ভ‌র্তি করা হয়। চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান। দুদেশের আই‌নি জ‌টিলতা কা‌টি‌য়ে মৃত্যুর ৫ দি‌নের মাথায় দর্শনার জয়নগর সীমান্তে বাংলাদেশ-ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ, থানা পুলিশ এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে নিহত অজাত মন্ডলের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর