• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

সাতক্ষীরায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ এর আত্মপ্রকাশ

grambarta / ১৩৮ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরা প্রতিনিধি : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে ‘বঞ্চিত মানুষের সহযাত্রী’ স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ‘সাতক্ষীরা ভিশন’ নিউজ পোর্টালের সহযোগী সংগঠন ‘স্বজন’। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সেবা প্রদানের উদ্দেশ্যে কাজ করবে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ভিশন কার্যালয়ে ‘স্বজন’ এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি শেখ আলতামুন, সহ-সভাপতি মিজানুর রহমান ও মুনসুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান ও সরদার আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক গাজী হাবিব, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য নাজমুল আলম মুন্না, রফিকুল ইসলাম, ইবাদত হুসাইন, দ্যুতি দীপন বিশ্বাস, ইদ্রিস আলী, কোহিনুর ও নুসরাত জাহান। কমিটি গঠন শেষে আগামীতে বঞ্চিত মানুষের পাশে থেকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর