• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনা পারকৃষ্ণপুরে পিকনিকের মাইক বাজানো বন্ধ করতে বলায় কুপিয়ে জখম

grambarta / ১৫৩ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষা চলাকালীন দর্শনা পারকৃষ্ণপুরে পিকনিকের আয়োজনে উচ্চ স্বরে মাইক বাজিয়ে আনন্দ-উৎসব করেছে বেশ কয়েকজন। রাতভর মাইক বাজানোর কারণে ঘুমের ব্যাঘাত ঘটে গ্রামবাসির। এর প্রতিবাদ করে মাইক বন্ধ করতে বলার কারণে মোস্তাক নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। গত পরশু শুক্রবার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর দক্ষিণপাড়ার আশিক, জাহিদ, আবু সাঈদ, তরিকুল ও সাব্বির সহ বেশ কয়েকজন পিকনিকের আয়োজন করে গ্রামের একটি বাগানে। সন্ধ্যা রাত থেকে সকাল পর্যন্ত উচ্চ স্বরে মাইক বাজিয়ে উৎসব করায় অনেকের ঘুমের ব্যাঘাত ঘটে। শনিবার সকালে দক্ষিণপাড়ার ছবির আলীর ছেলে মোস্তাক আলী (৪০) পিকনিক স্থলে গিয়ে উচ্চ স্বরে মাইক বাজানো বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তাককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানান মোস্তাক।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর