• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

সাতক্ষীরায় পায়ুপথে স্বর্ণের বার পাচারের সময় এক যুবক আটক

grambarta / ১৫২ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পায়ুপথে স্বর্ণের বার পাচারের সময় এক যুবক আটক করেছি বিজিবি। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা রবিবার ভোররাতে সাতক্ষীরা সদরের হরিশপুর এলাকা হতে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি সদরের হরিশপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৫)। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজিবি’র অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় হরিশপুর এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল হরিশপুর কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিকদল ওই স্থানে হরিশপুর পাকা রাস্তা হতে পায়ে হেঁটে নিজ বাড়ীর উদ্দেশ্যে গমনকালে সন্দেহজনক ভাবে মোঃ আল আমিন নামের এক যুবককে আটক করে। এসময় আটককৃত যুবকের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিক ভাবে তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে ঔষধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২শ ৩৩ গ্রাম। যার মূল্য ২৭ লক্ষ ৪৪ হাজার ৩শ চার টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগত ৪ হাজার টাকা উদ্ধার করাহয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর