• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

নাটোরে সাংবাদিকের ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ

grambarta / ১৫৮ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নাটোর প্রতিনিধি : নাটোরের বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সাংবাদিক ইসাহাক আলীর ছেলেকে প্রকাশ্যে হত্যা চেষ্টার অভিযোগে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোনায়েম হোসেন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিক ইসাহাক আলীর মা সালেহা বেগম (৬০) তার লিখিত অভিযোগে বলেন, তার নিজ গ্রাম নলডাঙ্গা উপজেলার পিপরুল জামতৈল এর মৃত হাসেন ব্যাপারির ছেলে মোঃ আব্দুল মালেক আরো ৪/৫জনকে সাথে নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের বাড়ির সামনের পাকা রাস্তায় এসে তার নাতি আসিফ আসলামকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি নিয়ে প্রকাশ্যে ধাওয়া করে। দৌড়ে বাড়িতে ঢুকে আসিফ আসলাম জীবন বাঁচায়। হামলাকারীরা এখনো তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। আসিফ ছাড়াও তার আত্মীয়-স্বজনকেও হুমকি দিচ্ছে হামলার চেষ্টাকারীরা। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি শনিবার নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর