• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার ১০টি স্বর্ণের বার উদ্ধার

grambarta / ১৬৬ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (চুয়াডাঙ্গা ৬ বিজিবি) অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ১টার দিকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বাড়াদী বিওপির কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় জওয়ানদের নিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানে অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয় যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর