• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে রামপাল কলেজ ছাত্রদলের মানববন্ধন

grambarta / ১৬০ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতা-কর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতা-কর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রামপাল সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেইটে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, ছাত্রদলের সহসম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, ইমরান হাওলাদার তুহিন, অপু রায়হান। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ রফিকুল ইসলাম, ইকরামুল সরদার, ইমরুল পারভেজ, পিয়াস প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা যেন আর ফিরে না আসে। আমরা আগামীতে মানবাধিকার ও সাম্যের বাংলাদেশ দেখতে চাই। মানবাধিকার দিবস আমাদের জনগণের জন্য। কিন্তু বিগত দেড় যুগ ধরে সরকার মানবাধিকার কুক্ষিগত করে রেখেছিল। বিরোধী দলের নেতাদের বিভিন্নভাবে নির্যাতন করেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেনি। এটা একটা মানবাধিকার লঙ্ঘনের উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা বিগত সরকারের আমলের সকল অনিয়মের বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর