• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

জীবননগর থানা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান : ৬০ বোতল ফেন্সিডিল সহ আটক-১,পালাতক-২

grambarta / ৪৮১ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : জীবননগর থানা পুলিশ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে। একজন আটক হলেও আরও দুই জনের বিরুদ্ধে পালাতক হিসাবে মামলা রুজু করা হয়েছে। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান’র নেতৃত্বে এসআই(নি:) এসএম রায়হান সহ সঙ্গীয় অফিসার ফোর্স বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন জীবননগর থানাধীন নতুনপাড়া গ্রামস্থ নতুন পাড়া জামে মসজিদ সংলগ্ন জনৈক মোঃ সাগর মিয়া এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর। এসময় নতুন পাড়ার আয়নাল হকের ছেলে

রাসেল হোসেন (২৭) ও একই গ্রামের মৃত্যু
গোলাম রসুলের ছেলে জহুরুল ইসলাম (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩৬ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় । পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী রাত দেড়টার দিকে জীবননগর থানাধীন নতুনপাড়া গ্রামস্থ ধৃত আসামীর বসতবাড়ীর বিল্ডিং এর ছাদের উপর খড়ের গাদার নিচে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটক করা হয় নতুনপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম (২৬)কে, তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৪ বোতল ফেন্সিডিল উক্ত আটককৃত আসামি ও পালাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর