• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪টি ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা আদায় 

grambarta / ২২৫ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছেন। বুধবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়। সেই সাথে ইটভাটা গুলোকে ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক (প্রসিকিউটর) নাইম হোসেন চুয়াডাঙ্গার ৪টি ইটভাটায় অভিযান চালান। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের দায়ে চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়ার কেএসবি ব্রিক্স (জিকজ্যাগ) ম্যানেজার আব্দুল বারিককে ১ লাখ টাকা, সদরের ডিহি-কৃষ্ণপুরের আরএমকে ব্রিক্স (রুপান্তরিত জিকজ্যাগ) স্বত্বাধিকারী মিজানুর রহমানকে ২ লাখ, চুয়াডাঙ্গার দামুড়হুদা দুধপাতিলার দোয়েল ব্রিক্স (১২০ ফুট) স্বত্বাধিকারী আরিফুল ইসলামকে ২ লাখ, চুয়াডাঙ্গার দামুড়হুদা ঈশ্বরচন্দ্রপুরের সুপার ব্রিক্স (১২০ ফুট) স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই জরিমানার টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর