• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

পেটে বাচ্চা সহ দর্শনা পৌর কসাই খানায় গাভী জবাই : কসাই নাসিরকে জরিমানা

grambarta / ১৮৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : দর্শনায় পৌর কসাই খানায় পেটে বাচ্চা সহ গাভী গরু জবাই করার অপরাধে আলোচিত নাসির উদ্দীন নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা পৌরসভার প্রসাশক নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ এম তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত কসাই নাসির উদ্দীন দর্শনা রামনগর ঘুঘুডাঙ্গা পাড়ার বড়োর ছেলে। জানাগেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে দর্শনা পৌরসভার পিলখানায় একটি গাভীন গরু জবাই করেন নাসির কসাই। এ সময় পিলখানা পরিদর্শক মোমিনুল ইসলাম বিষয়টি দেখে পৌরসভার প্রসাশক কে এইচ এম তাসফিকুর রহমান ও পৌর ইঞ্জিনিয়ার সাজেদুল আলম, পৌর কর্মকতা হারুন অর রশিদ ও আব্দুর রাজ্জাককে বিষয়টি অবহিত করেন। বিষয়টি শোনার পর পৌরসভার প্রসাশক কে এইচ এম তাসফিকুর রহমান কসাই নাসির উদ্দীনকে থানায় সোপর্দ করার নির্দেশ দেন। এরপর সকাল ১১টার দিকে দর্শনা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে দর্শনার বহুল আলোচিত নাসির উদ্দীন কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে তিনি মুক্ত হন। এছাড়াও উদ্ধারকৃত ওই গরুর মাংস বিনষ্ট করে মাটিতে পুতে ফেলার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, দর্শনা পৌরসভার পিলখানায় প্রাণিসম্পদ কর্মকর্তার পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়া গরু জবাই করা যাবে না। এ ধরণের অপরাধ করলে কেউ ছাড় পাবে না। স্থানীয়রা জানান, দর্শনা পৌরসভার পিলখানায় নাসির কসাইয়ের বিরুদ্ধে এ ধরণের কাজের আরও অভিযোগ আছে। তিনি প্রায় এ রকম গরু জবাই করে তা বাজারে বিক্রি করেন। এর আগেও কয়েকবার এরকম ঘটনার জন্য তাকে জেল খাটতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর