• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া : বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট

grambarta / ১৫৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ এ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। দু গ্রুপের মুখোমুখি অবস্থানে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর সহ উভয় পক্ষের কয়েকজন আহত ও জখম হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার পর দর্শনার কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সাধারন সম্পাদক প্রার্থী হাফিজুর রহমানের সমর্থকরা মোটরসাইকেল শো-ডাউন বের করে। এসময় সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সংগঠনের (সাধারণ সম্পাদক প্রার্থী রুপম) সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়া চলে উভয় পক্ষের মধ্যে। হামলায় কয়েকজন আহত হন। পরে দর্শনা থানার সামনে আরেক দফায় চটকাতলা এলাকায় হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ। সেসময় কয়েকটি দোকান ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দর্শনার থানার ওসি শহীদ তিতুমীর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। পুলিশি অভিযান শুরু হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় বিএনপির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর