• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

কমিটি গঠনকে কেন্দ্র করে সাতক্ষীরায় বিএনপির দু’গ্রুপের উত্তেজনা : ১৪৪ ধারা জারি

grambarta / ১৮৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি : কমিটি গঠনকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির দু’গ্রুপের উত্তেজনাকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। (২২ জানুয়ারি) বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসন এ ঘোষনা দেয়। জানা গেছে, বিএনপির উপজেলা ও পৌর কমিটিকে ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিলো। এর মধ্যেই গতকাল নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষনা করে জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম। এঘটনাকে কেন্দ্র করে উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশ ডাকে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ। তবে এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ সেটি প্রতিহত করার ঘোষণা দিলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পরে। দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।ঘটনায় কয়েকজন আহত হয়েছে।এবিষয়ে সম্পর্কে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন বলেন উপজেলা বিএনপির দু’গ্রপের সমাবেশকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান করলে মূলত গন্ডগোলের সূত্রপাত হয়েছিল বিকালে। এতে সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে ফলে ১৪৪ ধারা ডাকা হয়েছে শ্যামনগর পৌরসদর এলাকায়। ১৪৪ ধারার মধ্যে উক্ত এলাকায় সভাসমাবেশ নিশিদ্ধ করা হয়েছে এবং একসাথে ৫ জনের অধিক লোক শক্তি প্রদর্শন ও বল প্রয়োগের উদ্দেশ্যে মুভ করতে পারবেনা এছাড়া পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। এব্যপারে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম বলেন এ ঘটনায় সেন্ট্রাল থেকে পরবর্তী নির্দেশন না দেওয়া পর্যন্ত শ্যামনগর উপজেলা এবং পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর