• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে বিলাসী জীবন, ঢাকায় গৃহকর্মী সেজে চুরি

grambarta / ১৯৬ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে কাজের কথা বলে ভুয়া পরিচয়পত্র দিয়ে কাজ নিয়ে বাসায় ঢুকে খাবারে ঘুমের ওষুধ খাইয়ে আলমারি থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায় এক গৃহকর্মী। পরবর্তীতে বাদী থানায় মামলা করলে ধানমন্ডি মডেল থানা পুলিশ ওই নারীকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ওই নারীকে গ্রেফতার করে আদালনে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ভুয়া ওই গৃহকর্মী জানায়, তার প্রকৃত নাম শেফালী। তার দেয়া জাতীয় পরিচয়পত্রটি অন্য এক ব্যক্তির। বিভিন্ন বাসায় কাজের সময় সেই পরিচয়পত্রটি দিতো। টঙ্গীতে তার রয়েছে সমবায় সমিতি যার নাম “স্বপ্নবিলাস “। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা, মুক্তার হার, ৯টি মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ ও চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।তদন্তে পুলিশ জানতে পারে, শেফালী ঢাকা মহানগরের অভিজাত এলাকায় বাসায় কাজের কথা বলে চুরি করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর