• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আ.লীগ নেতা গ্রেফতার

Jahangir News / ২৬৭ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গাজীপুর মহানগরীর ৫৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুইটি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় একটি ও কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার বিকালে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম। ওসি বলেন, গত কয়েক মাস যাবত প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুজিবুর রহমান। তার বিরুদ্ধে রাজধানী উত্তরাসহ গাজীপুর মহানগরীর একটি থানা ও জেলা পুলিশের একটি থানায় হত্যা মামলা রয়েছে। তাকে গ্রেফতার শেষে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গাছা থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর