• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান : ১২০ লিটার বাংলা মদ সহ আটক-২

grambarta / ২৮১ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০(একশত বিশ) লিটার বাংলা মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন টাউন হল মাঠের বিপরীতে শয়ন বিলাশ হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ)/মোঃ হাসান মুন্সী, এসআই (নিঃ) তুহিন মিয়া, এএসআই(নিঃ) রনজু আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানাধীন টাউন হল মাঠের বিপরীতে শয়ন বিলাশ হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর। এসময় আটক করা হয় চুয়াডাঙ্গা দৌলতদিয়ার (দক্ষিনপাড়ার) মোঃ শুকুর আলীর ছেলে মোঃ চান্দু মন্ডল (৫৫) ও একই গ্রামের বখতিয়ার হোসেন জোয়ার্দ্দার এর ছেলে মোঃ একরামুল হোসেন জোয়ার্দ্দার (৩৫) কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২০(একশত বিশ) লিটার বাংলা মদ । গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর