• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

টঙ্গীতে মাদক কারবারে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

grambarta / ১৫৫ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারে বাধা দেওয়ায় নূর মোহাম্মদ সিদ্দিকুর রহমান নামে এক যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী নূর মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, তিনি আউচপাড়া পাঞ্জুখান রোডের যুবলীগ নেতা সুমন শেখ ও আব্দুল্লাহ আল মামুনের অধীনে ইন্টারনেট ও ডিশ লাইনের লাইনম্যান হিসেবে কাজ করতেন। পরে তিনি তাদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পেরে বাধা দেন এবং চাকরি ছেড়ে দেন। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন তারা।মঙ্গলবার রাত ১১টার দিকে সুমন ও আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে টেনে হিঁচড়ে স্থানীয় পাঞ্জুখান রোডের এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সুমন শেখ, আব্দুল্লাহ আল মামুনসহ আরও ২-৩ জন মিলে তাকে বেধড়ক মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে সুমন শেখ চাপাতি দিয়ে তার মাথায় কোপ মারে। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের তালুতে গুরুতর জখম হয়। এ সময় সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা নগদ ১১ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর