• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

টঙ্গীতে ফ্লাট বাসায় ভাই-বোনকে কুপিয়ে হত্যা

grambarta / ২২০ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে একটি বাসায় দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে ৪৫ নং ওয়ার্ডের পূর্ব আরিচপুর রূপবানের টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আব্দুল্লাহ (৪) ও মালিহা আক্তার (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। পুলিশ ও পারিবারিক সূত্র জানাগেছে, আব্দুল বাতেন মিয়া পরিবার নিয়ে টঙ্গীর পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। আব্দুল বাতেন জানান, তার বড় সন্তান বর্ষাকে নিয়ে আজ শুক্রবার বিকেলে ঘুরতে বের হন। এ সময় বাসায় আব্দুল্লাহ ও মালিহা তার মায়ের কাছে ছিলেন। পরবর্তীতে জানতে পারেন যে, তার দুই সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ খবর শুনে বাসায় এসে দেখেন, ঘরের মেঝেতে পড়ে আছে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শিশু আব্দুল্লাহ ও মালিহার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ হত্যার বিষয়ে কাউকে শনাক্ত করতে পারিনি। তবে পুলিশ জানায় হত্যা কান্ডের বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ চলছে দ্রুত সময়ের মধ্যে তথ্য উদঘাটন করতে পারব ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর