• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযান: ১কেজি গাঁজা সহ আটক-১

grambarta / ২৮৩ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ১কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৩ জানুয়ারি) দর্শনা থানাধীন ৬২ আড়িয়া সাকিনস্থ হিজলগাড়ী হতে তিতুদহ গামী জনৈক ইদ্রিস মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শহিদুল বাশার, এএসআই (নিঃ) সাদিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন ৬২ আড়িয়া সাকিনস্থ হিজলগাড়ী হতে তিতুদহ গামী জনৈক ইদ্রিস মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় ৬২ আড়িয়া গ্রামের জামাদ আলীর ছেলে আক্তার হোসেন (৪৫)কে, তার কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ১ (এক) কেজি গাঁজা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর