• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

জীবননগর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দ্বায়ে ১৪জন আটক  

grambarta / ১৭৪ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

এ,আর,ডাবলু : চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২মে) রাত ৮টায় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।উপজেলার সীমান্ত ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রাম থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করার দ্বায়ে তাদেরকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেণীপুর বিওরির হাবিলদার মো. শাহীন মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬১/১৮নং হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে অভিযান চালায়। এসময় কাঁচা  রাস্তার ওপর থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৩ জন নারী এবং দুজন পুরুষ রয়েছেন। আটককৃতরা হলো- নড়াইল জেলার মাদোপাশা গ্রামের রফিক মোল্লার স্ত্রী জাবেদা খাতুন (৩৭), তার মেয়ে ময়না খাতুন (১৩) ও খাদিজা খাতুন (৬), একই জেলার তেলকাটা গ্রামের আকবর সিকদারের ছেলে হাফিজুর রহমান (৩৭), তার ছেলে আরিফুল ইসলাম (১৫), সাকিবুল ইসলাম (১২), রাকিবুল ইসলাম (৯) ও মেয়ে জোনাকি ইসলাম (৫), মহাজনপুর গ্রামের সাইফ খানের মেয়ে রেখা বেগম (৪৭), রেখা বেগমের ছেলে মিনাজ (১৫), তানভির (৯) ও তামিম (৭), খুলনা জেলার রাজাপুর গ্রামের সোহাগ শেখের মেয়ে জান্নাতুল (১৪) এবং বাগেরহাট জেলার পাঠামরা গ্রামের ওমর ফারুকের ছেলে হাবিবুল্লা (২৩)।আটককৃতরা বিভিন্ন সময় ভালো বেতনের চাকরির আশায় অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যায় বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা সোমবার (১২মে) বিকেলের দিকে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর