• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

জীবননগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

grambarta / ২৫৪ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

এ,আর,ডাবলু জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সবজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (১জুন) দুপুরের দিকে  জীবননগর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায়  জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় এক আলোচনা সভা শেষে হত দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতারণ করা হয়।পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।জাতীয় পুষ্টি সেবা ২৮মে থেকে ৩জুন পর্যন্ত চলবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু,দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সভাপতি প্রোফেসর মোঃ সালাউদ্দিন,সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, হাফেজিয়া মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য ও পৌর যুবদলের সদস্য ইয়াদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক লাভলু, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ইকবাল হোসেন, অফিস সহকারী আব্দুর রউফ, ষ্টোর কিপার হাদিউজ্জামান স্বপন, এমটিইপিআই জুলফিকার রহমান, মাদ্রাসার ক্যাশিয়ার ইকরামুল হক ইকা, লিয়াকত আলী বকুলসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্য সচেতনতা, সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং সকল বয়সী মানুষের জন্য পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।বক্তব্যরা আরোও বলেন সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। শিশু থেকে শুরু করে প্রবীণ সকলের জন্য পুষ্টি নিশ্চিত করতে হলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর