• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

grambarta / ২৫৮ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী ইব্রাহিম বাবু (৩২) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে দামুড়হুদা ঝাজাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন। নিহতের পরিবার ও তার পিতা দামড়হুদা ঝাজাডাঙ্গা গ্রামের মো. নুর ইসলাম জানান ওইদিন আমার ছেলে মো. ইব্রাহিম বাবুসহ ৪/৫ জন বেলা সাড়ে ১২ টার দিকে গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ পিলারের কাছে গুলি ছুঁড়লে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে। দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমীর জানান, নিহতের গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা মায়ের সাথে কথা বলে মারা যাওয়ার বিষযটি জানিয়েছেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান ঘটনা বিভিন্ন মাধ্যমে শুনে ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানান, একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর