• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
সকল মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-ঈদ মোবারক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম

টঙ্গীতে ছিনতাইকারীর হাতে পোশাক শ্রমিক নিহত-জনমনে ছিনতাই আতঙ্ক

grambarta / ১৬৪ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বাজার ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। (৯ জুলাই) বুধবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মাহফুজুর রহমান (২১) বরিশাল সদর থানার হায়াতসার গ্রামের মো. ফরিদ উদ্দিন এর ছেলে। সে বরিশালের সরকারী সৈয়দ হাতেম কলেজের অনার্সের ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি টঙ্গি পূর্ব থানাধীন একটি পোশাক কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতো। পুলিশ জানান, গতকাল বুধবার রাত দেড় টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনগামী নামার সংযোগ রাস্তার মাঝামাঝি সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছা মাত্র অজ্ঞাতনামা ছিনতাইকারীরা মাহফুজুর রহমানকে আকস্মিকভাবে আক্রমণ করে। এ সময় তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে ২ টি কোপ দেয় ছিনতাইকারীরা। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ঘটনার সময় ডিএমপির ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে আহত অবস্থায় সিএনজিতে তুলে দিলে সিএনজি ড্রাইভার আবুল হোসেন তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, ছিনতাই কারীদের হাতে নিহতের ঘটনা শুনেই সঙ্গে সঙ্গে যাওয়া হয়। যদিও ঘটনাস্থল টঙ্গী পশ্চিম থানার আওতাধীন তবুও টঙ্গি পূর্ব থানা পুলিশের একটি টিম হাসপাতালে পাঠিয়েছি এবং টঙ্গী পশ্চিম থানা কে বিষয়টি অবহিত করেছি। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ছিনতাইকারীদের হাতে যুবক নিহত হওয়ার সংবাদ পাওয়ার পরপরই আমাদের থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নিহতের লাশের রিপোর্ট প্রস্তুত করেনএবং পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য নিহতের লাশ পুলিশ হেফাজতে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর