• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকার ঈদের আনন্দ ভাগাভাগি: টঙ্গীর ৫২ নং ওয়ার্ডে সেলিম কাজলের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয়

দর্শনায় ১১ কেজি রুপাসহ দুই চোরাকারবারি  আটক

grambarta / ১৮৫ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা দামুড়হুদার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে প্রায় ১১ কেজি ওজনের ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে দর্শনার আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে অভিযান চালিয়ে এই রোপা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, দর্শনার পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাগর আলী (২১)। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ওই ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রুপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের মধ্য থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের রুপা জব্দ করা হয়। যার বাজারমূল্য ২৬ লাখ ৫২ হাজার টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ করা রুপা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর